এশিয়া
হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান আসিয়ানের

জাকার্তা, ২৪ জুলাই – বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান।
বৃহস্পতিবার ম্যানিলায় আয়োজিত এক শীর্ষ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। আসিয়ান নেতারা এক বিবৃতিতে বলেন যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট এখন সারাবিশ্বের অন্যান্য দেশগুলোকেও ভোগাচ্ছে।
এমন পরিস্থিতিতে বিবাদমান পক্ষগুলোকে সর্বোচ্চ সংযত থাকার জন্য অনুরোধ করেন তারা। সম্মেলনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্কবার্তা দিয়ে বলেন যে হরমুজ প্রণালির ওপর ইরানের একতরফা নিয়ন্ত্রণ একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে।
এস এম/ ২৪ জুলাই ২০২৬









