ক্রিকেট

আইপিএলে নতুন নজির গড়লেন ধোনি

আবুধাবি, ০১ অক্টোবর- আইপিএলের মঞ্চে ফের নতুন নজির গড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০০টি ক্যাচ লুফে নতুন কীর্তি গড়লেন তিনি।

১২.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ ধরে এই কীর্তি গড়েন চেন্নাই সুপার কিংসের সেনাপতি। ঋদ্ধি ছাড়াও এই ম্যাচে জেশন রয় ও প্রিয়ম গর্গের ক্যাচ ধরেন ধোনি। ৯৮টি ক্যাচ ধরে দুই নম্বরে রয়েছেন সুরেশ রায়না। ৯৪টি ক্যাচ লুফে তিন নম্বরে রয়েছেন কায়রন পোলার্ড।

আইপিএলে  ১০০টি ক্যাচ নিয়ে নজির গড়ার সঙ্গে আরও একটি কীর্তি গড়লেন ধোনি। তিনি হলেন প্রথম ক্রিকেটার যিনি ১০টি ম্যাচে তিন কিংবা এর বেশিবার বিপক্ষের ব্যাটারদের আউট করার সঙ্গে যুক্ত থাকলেন। এবি ডিভিলিয়ার্স হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি এমন ঘটনার সঙ্গে পাঁচ বার যুক্ত ছিলেন।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language