ত্রিপুরা

কুণালকে ডাকল বিপ্লবের পুলিশ, জিজ্ঞাসাবাদ ভিডিও রেকর্ডিংয়ের দাবি কুণাল ঘোষের

আগরতলা, ১৭ সেপ্টেম্বর – গত ৮ অগস্টের ঘটনায় ত্রিপুরার বিপ্লব দেব (Biplab Deb) সরকারের পুলিশ ডেকে পাঠাল তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh)। শনিবার কুণালের কলকাতার বাড়ির ঠিকানায় নোটিস পাঠিয়েছে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। নোটিস পাওয়ার দশ দিনের মধ্যে থানায় গিয়ে দেখা করতে বলা হয়েছে তাঁকে। এ ব্যাপারে রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, দশ দিন গড়াবে না। তার আগেই আমি গিয়ে দেখা করব।

সেইসঙ্গে কুণাল এও বলেন, আমি তদন্তকারী অফিসারকে আবেদন করেছি, থানায় ঢোকা থেকে বের হওয়া এবং গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করতে হবে। ৮ অগস্ট কী হয়েছিল? ঘটনার সূত্রপাত ৭ অগস্ট। তৃণমূলের তিন তরুণ নেতানেত্রী দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহা আগরতলা থেকে আমবাসা যাচ্ছিলেন। যাওয়ার পথে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজনই ওই হামলার ঘটনা ঘটিয়েছিল। ওইদিন দেবাংশুদের নিয়ে আসা হয় খোয়াই থানায়। পরের দিন অর্থাত্‍ ৮ অগস্ট খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ডেরেক ও’ব্রায়েনরা। পুলিশের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি হয় তৃণমূল নেতাদের। ওই ঘটনাতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কুণালের বিরুদ্ধে। সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

সূত্রঃ Dailyhunt

আর আই


Back to top button
🌐 Read in Your Language