পশ্চিমবঙ্গ

মমতাকে কটাক্ষ প্রিয়াংকার

কলকাতা, ১২ সেপ্টেম্বর- পশ্চিমবঙ্গে জমে উঠেছে ভবানীপুর উপনির্বাচন। এবার তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী টিবরেওয়াল। এদিকে বিভিন্ন প্রচার-প্রচারণায় ওত্তেজনা ছড়াচ্ছে দুই হেভিওয়েটের মুখের লড়াই।

রোববার ভিক্টোরিয়া পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করছিলেন প্রিয়াংকা। তখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট প্রার্থী। তার বিরুদ্ধে আপনার প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? উত্তরে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওর ওজন আছে, তাই ও হেভিওয়েট।’

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি কতটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকা বলেন, জয়ের বিষয়ে আমি আশাবাদী। কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা (তৃণমূল)। এবারও যদি তাই করে তা হলে তো গণতন্ত্রের কোনো মানে হয় না।’

এর আগে শনিবার প্রিয়াংকা টিবরেওয়ালকে মমতার বোনের বয়সি মেয়ে বলে সম্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘আমি কে তা ও ধীরে ধীরে চিনে যাবে।’

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language