শরীয়তপুর

শরীয়তপু‌রে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা আক্রান্ত ২০২ জন

শরীয়তপু‌র, ২৮ জুলাই- শরীয়তপু‌রে দ্রুত বাড়‌ছে ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ। গত ক‌য়েক‌দি‌নের নমুনা সংগ্রহ করা রি‌পো‌র্টে ‌বে‌শিরভাগ রোগীর শরী‌রে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

শরীয়তপুর সি‌ভিল সা‌র্জন কার্যাল‌য়ের এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় ৫২১ জ‌নের নমুনা পরীক্ষার রি‌পো‌র্টে ২০২ জ‌নের শরী‌রে ক‌রোনাভাইরা‌সের উপ‌স্থি‌তি পাওয়া গে‌ছে। এর ম‌ধ্যে সদর উপ‌জেলায় ৭৫, ন‌ড়িয়া ৪, ডামুড্যা ৩৯, গোসাইরহাট ৮৪ জন। ভেদরগ‌ঞ্জে মৃত্যুবরণ ক‌রে‌ছে ১ জ‌ন।

এ‌ নি‌য়ে জেলার মোট ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১ জন। এছাড়া ক‌রোনাভাইরা‌সে এখন পর্যন্ত জেলায় ৪৮ জ‌নের মৃত্যু হয়ে‌ছে। অন্য‌দি‌কে শরীয়তপুর সদর হাসপাতালে নমুনা সংগ্র‌হে ভোগা‌ন্তির অ‌ভি‌যোগ ক‌রে‌ছে রোগী ও স্বজনরা।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language