মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

মানিকগঞ্জ, ২৮ জুলাই- মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে জেলায় আরও দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বুধবার মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল এই তথ্য জানান। তিনি বলেন, আজ জেলায় নতুন করে আরও ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৯ শতাংশ।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদরে ৯০ জন, সিংগাইরে ৪৭ জন, শিবালয়ে ২৩ জন, ঘিওরে ১১ জন, হরিরামপুরে ১১ জন, দৌলতপুরে ৬ জন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন ৪ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ২১৮ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language