যশোর

এক হাসপাতালেই ১১ জনের মৃত্যু

যশোর, ২৬ জুলাই – যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন। আর একজন ছিলেন ইয়েলো জোনে।

সোমবার (২৬ জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ২৪ ঘণ্টায় ভর্তি রয়েছেন ৯৮ জন এবং ইয়েলো জোনে ৩৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৩১টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৭৭ শতাংশ।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৬ জুলাই ২০২১


Back to top button
🌐 Read in Your Language