সিলেট

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪২

সিলেট, ২৪ জুলাই- সিলেটে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র একজনের মৃত্যু হয়েছে। যা চলতি জুলাই মাসের মধ্যে একদিনে মৃত্যুর হিসাবে সর্বনিম্ন। এদিকে, এসময়ে সিলেট বিভাগে আরও ৩৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত শনাক্তের হার ছিল প্রায় ৩৫ শতাংশ। এখানে লক্ষণীয় যে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও কমছে না আক্রান্ত শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৭ জনে। আর এসময়ের মধ্যে সিলেট বিভাগে ৩৪২ জন করোনাক্রান্ত শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৩৪ জন ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন। ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৫ হাজার ২০৬ জন।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২৩৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language