মানিকগঞ্জ

লকডাউন তুলে নেয়ায় পাটুরিয়ায় ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের চাপ বেড়েছে

মানিকগঞ্জ, ১৫ জুলাই – করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কঠোর লকডাউন স্বল্প সময়ের জন্য তুলে নেয়ায় ১ম দিন মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই পাটুরিয়া ঘাটে ঢাকা-দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যাত্রীদের ভিড় শুরু হয়। করোনার ঝুঁকি নিয়েই ঈদে গ্রামের বাড়িতে যাচ্ছেন যাত্রীরা।

ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাস পাটুরিয়া প্রান্তে আসার পর ফেরির টিকিটের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। ১/২ ঘণ্টা অপেক্ষার পর এসব যাত্রীবাহী বাস ফেরিতে উঠছে। লোকাল বাসে করেও প্রচুর যাত্রী পাটুরিয়া ঘাটে আসছেন। দীর্ঘ দিন পর চালু হওয়া লঞ্চেও অনেক যাত্রী নদী পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মার প্রবল স্রোত মোকাবিলা করে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এরুটে বহরের ১৫টি ফেরিই চলাচল করছে। যানবাহন পারাপারের চাপ সামলাতে ফেরির সংখ্যা বাড়ানো হতে পারে।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/ ১৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language