নীলফামারী
নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৮৮, মৃত্যু ১

নীলফামারী, ১১ জুলাই- গত ২৪ ঘন্টায় নীলফামারীতে করোনায় আক্রান্তে আরো ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ৪২ জনে। মৃত ব্যক্তি হলো জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটী এলাকার আবু তালেব বসুনিয়া (৬৫) ।
গত ৫ জুলাই তার র্যাপিড এন্টিজেনে নমুনা টেস্টে পজেটিভ আসে। সে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় ২৮৯টি নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। আজ রবিবার নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান বর্তমানে জেলায় ৪৮০ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
সূত্রঃ বিডি২৪লাইভ
আর আই









