খুলনা

খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

খুলনা, ১১ জুলাই-খুলনার তিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গে ২ জনসহ মোট ১৪ জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তিন হাসপাতালের মুখপাত্ররা

মৃতদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। যার মধ্যে রেডজোনে ১২১ জন, ইয়ালোজোনে ৩৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৭ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ৩৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১৩৪ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন ও এইচডিইউতে আছেন ১১ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত একদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। তার মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত একদিনে ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত একদিনে হাসপাতালের ভর্তি রয়েছেন ৪৩ জন রোগী। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। একদিনে ভর্তি হয়েছেন ২ জন ও বাড়ি ফিরেছেন ৩ জন।

সূত্রঃবাংলাদেশ জার্নাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language