বরিশাল বিভাগ

বরিশালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১০, শনাক্ত ৪১৪

বরিশাল, ০৮ জুলাই- বরিশালে করেনা শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন ১০ জন। এছাড়া নতুন শনাক্ত হয়েছেন ৪১৪ জন। যা বুধবারের চেয়ে ২০৮ জন কম। শনাক্তের হার হয়েছে ৪৩ দশমিক ২৬। বুধবার শনাক্ত হয়েছিলো ৬২২ জন এবং শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৭।

বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা খান স্বপন জানান,  গত  ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন পজেটিভ শনাক্ত হন। সে হিসেবে শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। যা বুধবার ছিলো ৬৯ দশমিক ১৪।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্ত একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলাতে।

২৪ ঘন্টায় পটুয়াখালীত জেলাতে পরীক্ষার বিপরীতে অর্ধেকই পজেটিভ শনাক্ত হয়। এ জেলাতে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনই পজেটিভ। শনাক্তের হার ৫০ ভাগ।

বরগুনা জেলায় শনাক্তের হার ৪৮ দশমিক ৮২। এ জেলাতে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৬২ জন পজিটিভ শনাক্ত হন। বরিশাল জেলাতে পরীক্ষা ও শনাক্তের সংখ্যা দুটিই বেশী। এ জেলাতে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৬০।

পিরোজপুরে শনাক্তের হার ৪৩ দশমিক ৫৭। এ জেলায় ১৪০ জন নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন ৬১ জন। ঝালকাঠীতে ২১৮ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জন এবং ভোলায় ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার যথাক্রমে ৪২ দশমিক ৬৬ এবং ২৭ দশমিক ৪২।

দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫৭ জন পজিটিভ।

সূত্রঃ সমকাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language