ঢালিউড

নরওয়ে, চীন ও পাকিস্তানের সিনেমায় অনন্ত জলিল

ঢাকা, ২৮ জুন – ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। দেশের সিনেমায় প্রথম ডিজিটালের ছোঁয়া তার হাত ধরেই। বিগ বাজেটে হলিউডি স্টাইলে ‘দিন: দ্য ডে’ সিনেমাও নির্মাণ করেছেন এই প্রযোজক। এবার নরওয়ে, চীন ও পাকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন তিনি। এতে চিত্রনায়িকা বর্ষাকেও দেখা যেতে পারে

অনন্ত জলিল বলেন, ‘সিনেমাটির মূল পরিচালক নরওয়ের। তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি নরওয়ের নাগরিক হলেও পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তানের দর্শকের জন্য তিনি সিনেমাটি বানাতে চান। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির প্রতিও তার ভালো লাগা আছে। তাই আমাদের দেশেও সিনেমাটি মুক্তি দিতে চান। যে কারণেই আমাকে তার সিনেমায় কাজের প্রস্তাব দেন। আমিও কাজটি করতে রাজি হয়েছি। সিনেমার নাম ‘দ্য লাস্ট হোপ’ হতে পারে।’

এ সিনেমায় তিন দেশের জনপ্রিয় তারকারা কাজ করবেন। এর মধ্যে রয়েছেন—শাহরুখ খানের সহশিল্পী পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, জাভেদ পারভেজ, কামাল খান, নরওয়ের শাওলি প্রমুখ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ জুন

Back to top button
🌐 Read in Your Language