পাবনা

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

পাবনা, ২৪ জুন- পাবনায় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।

বুধবার (২৩ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার (২৪ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রাসেল হোসেন (২১) পাবনার আতাইকুলার থানার মধুপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার রাতে মধুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুইটি পাইপগান ও দুইটি মোবাইল সেটসহ রাসেলকে গ্রেপ্তার করে।

র‌্যাবের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচাসহ নিজ হেফাজতে রেখে এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কাজ করে আসছিল। এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি
এস সি/২৪ জুন


Back to top button
🌐 Read in Your Language