হলিউড

‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে পার্ক সিও জুন

২০১৯ সালের অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এ অভিনয় করেছিলেন কোরিয়ান তারকা পার্ক সিও জুন। এবার হলিউডের জনপ্রিয় সিরিজ চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মার্ভেল টু’তে অভিনয় করবেন এই অভিনেতা। ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা।

সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। কিছুদিনের মধ্যে আমেরিকায় শুরু হবে শ্যুটিং। ব্রি এবং অন্য তারকাদের সঙ্গে শ্যুটিংয়ে যোগ দেবেন পার্ক সিও জুন। ‘ক্যাপ্টেন মার্ভেল’ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম নারী সুপারহিরো ছবি। বক্স অফিসে ছবিটি দারুণ ব্যবসা করেছিল। ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার আয় করেছিল এই ছবি। ‘ক্যাপ্টেন মার্ভেল টু’ মুক্তি পাবে ২০২২ সালের ১১ নভেম্বর।

এস সি/১৯ জুন

Back to top button
🌐 Read in Your Language