গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান

গাজীপুর, ১৪ জুন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। উপজেলার মাঝুখান বাজারের রাজু সুপার মার্কেটে আজ সোমবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান. উপজেলার মাঝুখান বাজারের রাজু সুপার মার্কেটের একটি সেলুনে আজ সোমবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই মার্কেটের আরও ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে গেছে মনোহারী, ফার্মেসি, ডেকোরেটর, বই ও মুদি দোকানসহ অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তথ্যসূত্র: এনটিভি
এস সি/১৪ জুন


Back to top button
🌐 Read in Your Language