টাঙ্গাইল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় টাঙ্গাইল পৌর প্যানেল মেয়র আওয়ামী লীগ থেকে বহিষ্কার

টাঙ্গাইল, ১৪ জুন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করায় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান ওরফে স্বপনকে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

|স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন শহরের আকুর টাকুর পাড়ায় একটি জমি পরিমাপকে কেন্দ্র ওই জমির মালিকের জামাতার সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

কথা বলার এক পর্যায়ে তিনি তাকে বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মানি না। তাছাড়াও তিনি নানা অশ্লীল বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তাকে বহিষ্কারের দাবি জানান।

শহর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘোষণা দেন হাফিজুরকে দল থেকে বহিষ্কার করা না হলে তিনি পদত্যাগ করবেন।

এর আগে গত ৯ জুন প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি কারণে হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এছাড়াও মুঠোফোনে হুমকির দেয়ার ঘটনায় শহরের আকুর টাকুর পাড়ার প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

প্রসঙ্গত, হাফিজুর রহমান স্বপন প্রথমে ছাত্রদল ও পরে বিএনপির সেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। প্রথমে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সহ-সভাপতি পদ পান।

তিনি টাঙ্গাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ডে পর পর চার বার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর প্যানেল মেয়রের দায়িত্ব পান।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/১৪ জুন


Back to top button
🌐 Read in Your Language