ঢালিউড

দ্বিতীয়বারের মত আঁচল-জয়ের জুঁটি

ঢাকা, ১৮ অক্টোবর- ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন আঁচল ও জয় চৌধুরী। তাদের দুজনকে আবার দেখা যাবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’-তে।

রবিবার (১৮ অক্টোবর) সাভারে স্বাস্থ্যবিধি মেনে নতুন ‘আয়না’র শুটিং শুরু হয়েছে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

সিনেমার গল্প প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কু-নজরে পড়ে। এ নিয়ে জটিলতা তৈরি হয়।’

আরও পড়ুন: নায়িকা হিসেবে দর্শকদের মন জয় নিয়ে ভীত দীঘি

‘আয়না’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আঁচল। তিনি বলেন, ‘প্রথমবারের মতো নাম ভূমিকায় অভিনয় করছি। এর গল্প ছবিটি করতে আগ্রহী করেছে। গ্রামীণ পটভূমি নিয়ে ছবির গল্প। আয়না চলচ্চিত্রের জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। ভালো চলচ্চিত্র ও চরিত্র পেলে নিয়মিত কাজ করতে চাই।’

আডি/ ১৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language