এবার সাইকোলজিক্যাল থ্রিলারে দুলকার সালমান

মুম্বাই, ২৬ মে – অবশেষে নিশ্চিত খবর। খ্যাতিমান বলিউড পরিচালক আর বাল্কির পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার দুলকার সালমান। বেশ কিছুদিন ধরেই আর বাল্কির পরবর্তী প্রকল্প নিয়ে নানা গুঞ্জন চলছিল। এবার সিনেমাটোগ্রাফার পি সি শ্রীরাম এ খবর নিশ্চিত করলেন।
খবর, টুইটারে এ সংবাদ জানিয়েছেন পি সি শ্রীরাম। টুইটারে তিনি লিখেছেন, বাল্কির সঙ্গে তাঁর পরবর্তী প্রকল্পে থাকছেন দুলকার সালমান। সিনেমাটি হবে সাইকোলজিক্যাল থ্রিলার। সিনেমাটির কাজ শুরুর জন্য তর সইছে না তাঁর।
খবর, ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ কমে এলে সিনেমাটির শুটিং শুরু হবে। নির্মাতারা মুম্বাইয়ে শুটিংয়ের পরিকল্পনা করছেন এবং মনে হচ্ছে, শহরটির বর্ষাকাল পুরোদমে ব্যবহার করবেন তাঁরা। শুটিং জুলাইয়ের শেষের দিকে শুরু হতে পারে।
My next project with Balki will have Dulquer Salman.
Its a psychological thriller .
Eagerly waiting to start work.#RBalki@dulQuer pic.twitter.com/g0C7AKHoMf— pcsreeramISC (@pcsreeram) May 25, 2021
এটিই দুলকার সালমানের প্রথম বলিউড প্রকল্প নয়। মলিউডের এই হার্টথ্রব এর আগে প্রয়াত অভিনেতা ইরফান খান ও মিথিলা পালকারের সঙ্গে ‘কারওয়ান’ (২০১৮) সিনেমায় কাজ করেছেন। পরের বছর ‘জোয়া ফ্যাক্টর’ সিনেমায় সোনম কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। অন্যদিকে, আর বাল্কির সর্বশেষ সিনেমা ‘মিশন মঙ্গল’, যেখানে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের মতো তারকারা কাজ করেছেন।
এন এইচ, ২৬ মে









