গোপালগঞ্জ

গোপালগঞ্জের দুই সহস্রাধিক প্রতিবন্ধী ও দরিদ্র পেলো ঈদসামগ্রী

গোপালগঞ্জ, ০৮ মে – ঈদ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুই হাজারেরও বেশি প্রতিবন্ধী ও দরিদ্র পেলো ঈদসামগ্রী, নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব সামগ্রী বিতরণ করেছে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন ও আওয়ামী লীগ নেতা মো. আসলাম শেখ।

শনিবার (৮ মে) সকালে উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন চত্বরে ৫শ প্রতিবন্ধীর মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ।

এসময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, শ্রমিক লীগ নেতা বশির বিন সামচুদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এক হাজার পিস শাড়ি ও ৫শ পিস লুঙ্গি বিতরণ করেন আওয়ামী লীগ নেতা মো. আসলাম শেখ। এ সময় স্থানীয় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৮ মে


Back to top button
🌐 Read in Your Language