জাতীয়
অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা অনুদান

ঢাকা, ২১ এপ্রিল – করোনার কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত, দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তা করতে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন : ঢাকায় পৌছালো স্বপ্নের মেট্রোরেলের প্রথম কোচ
বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানিয়েছেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকরা লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন বলে জানান তিনি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ এপ্রিল









