
ঢাকা, ১৬ অক্টোবর- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে খাদ্য সংকটের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
আরও পড়ুন: কোরিয়ার অ্যান্টিজেন কিট এনে বেআইনি কাজ করছে সরকার
শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিয়েও কাজ করছে বর্তমান সরকার। ডিজিটাল পদ্ধতিতে বর্তমানে কৃষকরা সেবা পাচ্ছে একই সাথে ভর্তুকি পাচ্ছে সার এবং বীজের ক্ষেত্রেও। করোনায় কৃষি ব্যবস্থায় সংকট এড়াতে সরকারি প্রণোদনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/১৬ অক্টোবর









