জাতীয়

টিকা গ্রহীতার সংখ্যা ৫২ লাখ ৬৩ হাজার ছাড়াল

ঢাকা, ২৯ মার্চ – দেশে করোনার টিকা নেয়া মানুষের সংখ্যা প্রতিদিনই কমছে। রোববার টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। শনিবার টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিলো। তার আগের দিন বৃহস্পতিবার ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।

আরও পড়ুন : পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক

রোববার টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন, আর নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে। অধিদপ্তর জানায়, টিকা গ্রহণকারী মোট ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৫০, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৫১ হাজার ৯৬, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৬২ হাজার ১৩০, রাজশাহী বিভাগের পাঁচ লাখ ৯৪ হাজার ১৭৬, রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৩৮২, খুলনা বিভাগে ছয় লাখ ৭৮ হাজার ৪৭২, বরিশাল বিভাগে দুই লাখ ৩২ হাজার ৭০৩, আর সিলেট বিভাগের দুই লাখ ৭৩ হাজার ৭৩৯ জন।

রোববার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language