ঢালিউড

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন কাজী হায়াৎ

ঢাকা, ২৮ মার্চ – করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। কাজী হায়াতের বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করে কাজী মারুফ বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা এখন ভালো। আলহামদুলিল্লাহ! করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়েছে, তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন। বাসায় নিয়ে এসেছি। এখন বিশ্রাম নিতে হবে। সবাই আব্বার জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন : শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আনা হলো হাতি

কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ।

এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।

এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language