ফুটবল

আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কানসাস সিটি, ১৬ জুন – চলমান বিশ্বকাপে গ্রুপ জে-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করাই মূল লক্ষ্য লিওনেল স্কালোনির দলের।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে দুই দল পরস্পরের মোকাবিলা করবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আলজেরিয়ার অবস্থান ২৭তম হলেও আর্জেন্টিনা রয়েছে তালিকার শীর্ষে। ম্যাচের ভেন্যু কানসাস শহরে ইতিমধ্যেই লিওনেল মেসি, মার্টিনেজ, আলভারেজ এবং লাউতারো ওতামেন্ডিরা অবস্থান নিয়েছেন। স্থানীয় আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে অনুশীলন সেরেছেন তারা।

আলজেরিয়া তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি কোনো ঝুঁকি নিতে চান না। তিনি দলকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি খেলাটি দেখতে পারবেন। বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া অনলাইনে টফি, বায়োস্কোপ, মাই রবি অ্যাপ এবং আইস্ক্রিনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন ফি এর মাধ্যমে সরাসরি খেলা দেখার সুযোগ থাকছে।

স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করা যাবে।

এনএন/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language