পাবনা

পাবনায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

পাবনা, ২৮ মার্চ – পাবনার গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ৬শ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

আরও পড়ুন : করোনায় রামেকের সহযোগী অধ্যাপকের মৃত্যু

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট ঘাট থেকে নৌ-পথে ফেরী থেকে পাড় হওয়া একটি প্রাইভেট কারে তল্লাশী চালায়। এসময় ওই কার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে উত্তরবঙ্গে আসছিল। আটকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হুজুর এক বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ ৮টি মামলা রয়েছে। এই মাদক চক্র দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language