জাতীয়

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

ঢাকা, ১ এপ্রিল – ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশি এবং বিদেশি বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। অর্থমন্ত্রী বলেন, সরকার আর টাকা ছাপাতে চায় না। বরং দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়।

দেশের কর ও জিডিপির অনুপাত কম হওয়া প্রসঙ্গে তিনি জানান, জিডিপির আকারের সঙ্গে কর ও জিডিপি অনুপাত ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব না হলে কর ও জিডিপির অনুপাত বাড়ানো অত্যন্ত কঠিন। তাদের প্রধান লক্ষ্য হলো ঋণনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।

আগামী বাজেট এই বিষয়টিকে মাথায় রেখেই প্রণয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এতে করে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আরও বেশি আস্থা রাখতে পারবেন। দীর্ঘমেয়াদে নীতি ধরে রাখতে না পারাকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, বারবার নীতি পরিবর্তন করা হলে বিনিয়োগকারীদের কাছে একটি নেতিবাচক বার্তা যায়।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button