দক্ষিণ এশিয়া
পাকিস্তানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

ইসলামাবাদ, ২৮ মার্চ – আরও একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-ওয়ান এ নামের এ ক্ষেপণাস্ত্রের পাল্লা নয়শ কিলোমিটার (৫৫০ মাইল)।
আরও পড়ুন : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিতে চাই: ইমরান খান
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে দেখতেই এই পরীক্ষা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন এ ক্ষেপণাস্ত্রসংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৮ মার্চ









