সংগীত
কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ আর নেই

ঢাকা, ২৭ মার্চ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কণ্ঠশিল্পী নমিতা ঘোষ আর নেই।
শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান।
আরও পড়ুন : ৫০ শিল্পীর কণ্ঠে নতুন করে আমার সোনার বাংলা
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও চোখের জটিল অসুখে ভুগছিলেন তিনি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর।
এন এইচ, ২৭ মার্চ









