সিলেট

স্বস্ত্রীক খন্দকার আব্দুল মুক্তাদি হাসপাতালে ভর্তি

সিলেট, ২৪ মার্চ – করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মিণী ঢাকার একটি বেসকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ বুধবার তাঁরা দু’জন হাসপাতালে ভর্তি হন।

সিলেট জেলা বিএনপির আহাবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহাবায়ক সিদ্দিকুর রহমান পাপলু বুধবার রাতে তাঁর ফেসবুক একাউন্টে এ সংক্রান্ত একটি স্টেটাস দিয়েছেন।

আরও পড়ুন : মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের হামলা, নারী কর্মীসহ গ্রেপ্তার ৬

এতে তিনি লিখেছেন-আপনারা জানেন, আমাদের অভিভাবক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মিণী দুই দিন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের অসুস্থতা শুনে বিএনপি পরিবার ও সিলেট-১ আসনের সর্বস্তরের মানুষ কিছুটা উদ্যেগের মধ্যে রয়েছেন।অধিক নিরাপত্তার জন্য জনাব মুক্তাদির ও ভাবী আজ বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের পক্ষ্য থেকে জানানো হয়েছে- তাঁরা দুজনই আল্লাহর হুকুমে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। শুধু মাত্র পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার জন্য তাঁরা হাসাপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে রয়েছেন। এতে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সূত্র : সিলেটভিউ২৪
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language