সিলেট

মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের হামলা, নারী কর্মীসহ গ্রেপ্তার ৬

সিলেট, ২৪ মার্চ – বাম গণতান্ত্রিক জোটের নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা চালানোর ঘটনা ঘটেছে সিলেটে। পুলিশের হামলায় সমাবেশে অংশ নেয়া কয়েকজন কর্মী আহত হয়েছেন। এছাড়াও জোটের তিন নারী কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন : হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ২৫ শ্যালো মেশিন ধ্বংস

বুধবার (২৪ মার্চ) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ শুরু করলে এ ঘটনা ঘটে।

নেতাকর্মীদের অভিযোগ, শুরুতে সহযোগিতা করলেও শেষ দিকে কারণ ছাড়াই নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশ সদস্যরা নারী কর্মীদের উপরও হামলা চালায়। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language