আফ্রিকা

কঙ্গোর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

ব্রাজাভিল, ২৪ মার্চ – মধ্য আফ্রিকার দেশ কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ এনগুয়েসো ৮৮% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। বার্তাসংস্থা মঙ্গলবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট সত্ত্বেও ভোটের এ সরকারি ফলাফলের প্রেক্ষিতে ডেনিস সাসৌ এনগুয়েসোর ৩৬ বছরের শাসনের মেয়াদ আবারো বাড়লো।

আরও পড়ুন : নাইজারে বন্দুকধারীদের হামলা, নিহত বেড়ে ১৩৭

এনগুয়েসোর নিকটতম প্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেস (৬১) ভোট শুরুর কয়েকঘন্টা পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট শতাংশ ভোট পেয়েছেন এ নির্বাচনে।

দেশটির নির্বাচনের প্রাক্কালে করোনা আক্রান্ত কোলেসকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ মার্চ) তাকে ফ্রান্সে নেওয়ার প্রস্তুতি চলছিল।

কূটনৈতিক ও রাজনৈতিক গবেষকরা আগেই ধারণা করছিলেন যে ৭৭ বছর বয়সী সাসৌ খুব সহজেই নির্বাচনে জয় লাভ করবেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language