যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ১০

ওয়াশিংটন, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গেচে, গতকাল সোমবার বিকেলে কলোরাডোর বৌলডার শহরের ওই মার্কেটে একজন বন্দুকধারী গুলি চালান।
এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : দুই দিনে যুক্তরাষ্ট্রে ৬০ লাখ মানুষের করোনার টিকা গ্রহণ
ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে রাখা আছে। পুলিশ জানিয়েছে, কিং সোপার্স সুপারমার্কেটে হামলা চালানো হয়েছে এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সুপারমার্কেটে ঢুকে হঠাৎ করেই রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এক ব্যক্তি। পুলিশ বলছে, আটক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জনগণের আর ভয় পাওয়ার কারণ নেই।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২৩ মার্চ









