জাতীয়
করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা সচিবকে হাসপাতালে ভর্তি

ঢাকা, ১৫ অক্টোবর- করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাম জোটের নতুন সমন্বয়ক কাফি রতন
গত কয়েকদিন ধরে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তার একান্ত সচিব মো. শাহজাহান এ প্রতিবেদককে জানান, সকালে শিক্ষা সচিবকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রচণ্ড জ্বর, কাশি, পেটের পীড়া ও অরুচিতে ভুগছেন।
সূত্র: সমকাল
আর/০৮:১৪/১৫ অক্টোবর









