জাতীয়
ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে

ঢাকা, ১৯ মার্চ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
দুই দিনের সফরে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন : ইরাকের নতুন রাষ্ট্রদূত ফজলুল বারী
বিমানবন্দরে লঙ্কান প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিকালে তিনি যোগ দেবেন জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে।
সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১৯ মার্চ









