ফুটবল

ঘরের মাঠে হেরে শীর্ষস্থান হারালো পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতে ঘরের মাঠে হার মেনেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। তাদের ২-১ গোলে হারিয়ে গেছে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল নান্টেস। কেবল হারিয়ে গেছে বললে ভুল হবে, দারুণ এক ধাক্কা দিয়ে গেছে। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে নেইমার-এমবাপেদের।

২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিঁলে। সমনা ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। লিঁয়ন ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে পিএসজির ঘাড়ে। ৫৬ পয়েন্ট নিয়ে মোনাকো আছে চতুর্থ স্থানে।

আরও পড়ুন : রোনালদোর হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়

ঘরের মাঠে রোববার রাতে অবশ্য পিএসজি শুরুতে লিড নিয়েছিল। ৪২ মিনিটে জুলিয়ান ড্রাক্সলার গোল করে এগিয়ে নেন দলকে। তবে বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে সমতা ফেরায় নান্টেস। এ সময় গোল করেন রন্ডাল কোলো মুয়ানি। ৭১ মিনিটে গোল করে নান্টেসকে এগিয়ে নেন মোসেস সিমন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি পিএসজি।

অবশ্য এই জয়টি দারুণ স্বস্তিদায়ক ছিল নান্টেসের জন্য। পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন লাইন থেকে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে উঠে এসেছে তারা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language