জাতীয়

দেশে টিকাগ্রহীতার সংখ্যা প্রায় ৪৪ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৮৮৯ জনের

ঢাকা, ১৪ মার্চ – দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে ৮৮৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

রোববার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন।

আরও পড়ুন : পাঁচ রাষ্ট্রপ্রধানসহ সব দেশি-বিদেশির করোনা পরীক্ষা হবে

রোববার (১১ মার্চ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৯৫৮ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৯৩৫ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৯৩৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৫৬ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৭০১ জন।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ১৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language