বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ালেন সন্ন্যাসিনী, ছবি ভাইরাল

নেপিডো, ১২ মার্চ – অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনা সদস্য সামনে দাঁড়িয়ে। ছড়ানো দু’হাত। তাদের সামনে হাঁটু মুড়ে বসে এক খ্রিস্টান সন্ন্যাসিনী। আরজি তার সন্তানদের দিকে যেন গুলি ছোড়া না হয়। শিশুদের ছেড়ে দাও। তার বদলে আমাকে মারো। মিয়ানমারে সেনাবাহিনীদের সামনে হাঁটু মুড়ে এবং প্রাণহানি ঠেকাতেই এই অনুরোধ জানিয়েছিলেন উক্ত সন্ন্যাসিনী। মিয়ানমারের সাদা পোশাকের ওই ক্যাথলিক নান, সিস্টার অ্যান রোজ নু তাং-এর এই ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, মিয়ামারের সেনা নৃশংতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ছবিটি।
আরও পড়ুন : মালয়েশিয়ায় খ্রিস্টানদের ‘‘আল্লাহ’ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার
মঙ্গলবার সংবাদ সংস্থাকে সিস্টার অ্যান বলেন, শিশুদের উপর যাতে অত্যাচার না হয়, গুলি না চালায়, সে জন্য ওদের অনুরোধ করেছিলাম। বলেছিলাম, তার বদলে ওরা আমাকে হত্যা করতে পারে। তার সঙ্গে ছিলেন আরও দুই সন্ন্যাসিনী। সোমবার মিয়ানমারের মাইতকাইনা শহরে ওই সিস্টারের এই সাহসিকতা বৌদ্ধপ্রধান দেশটির তো বটেই, গোটা বিশ্বের প্রশংসা আদায় করে নিয়েছে। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি সহ দলের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা জয়। তারপর থেকেই উত্তাল মিয়ানমার।
মিয়ানমার সেনাদের গুলিতে এখন পর্যন্ত ৬০ জনের বেশি মৃত্যু হয়েছে। জলকামান,কাঁদানে গ্যাস,রবার বুলেটের আঘাতেও আহত হয়েছেন অনেকে। সিস্টার অ্যান জানান, প্রতিবাদীদের তাড়া করেছিল সেনারা। শিশুদের নিরাপত্তার কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। সেনার কাছে হাঁটু মুড়ে আর্জি জানান। কিন্তু তার পরেও থামেনি তারা গুলি চালাতে শুরু করে সেনা। ভয় পেয়ে শিশুরা সামনের দিকে ছুটে যায়। আতঙ্কিত সিস্টার প্রার্থনা করা ছাড়া কিছুই আর করতে পারেননি। ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১২ মার্চ









