জাতীয়

বর্তমান বাংলাদেশ বিশ্বকে শেখাচ্ছে

ঢাকা, ১২ মার্চ – ‘হোয়াট ক্যান বাইডেনস প্ল্যান ডু ফর পোভার্টি? লুক টু বাংলাদেশ’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রকাশিত নিবন্ধনে একটি দেশ কীভাবে উন্নতি করতে পারে তা বর্তমান বাংলাদেশ বিশ্বকে শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ।

বুধবার নিউইয়র্ক টাইমসের মতামত কলামে নিবন্ধনটি প্রকাশ হয়। নিবন্ধনে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে শিশু দারিদ্র্য দূর করতে সম্প্রতি যে প্যাকেজের ঘোষণা দিয়েছেন সেটি কতটা কাজে আসবে তার উদাহরণ হিসেবে বাংলাদেশের দিকেও তাকাতে বলেছেন দুই দুইবার পুলিৎজার পুরস্কার জেতা এই সাংবাদিক।

আরও পড়ুন : পদোন্নতি পেলেন না সময়ের সেরা আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিবন্ধে নিকোলাস ক্রিস্টফ লিখেছেন, ‘মাত্র ৫০ বছর আগে গণহত্যা আর অনাহারের ভেতর বাংলাদেশের জন্ম। সেই দেশটিকে হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেছিলেন।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language