
বগুড়া, ০৮ মার্চ – সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে ভাইরাল হওয়া বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুন : চাপে পড়ে ক্ষমা চাইলেন খালেদা জিয়ার উপদেষ্টা
দুদকের পাঠানো এক চিঠিতে আগামী ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বগুড়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু রোববার সন্ধ্যায় বলেন, ‘আমি দুদকের চিঠি পেয়েছি।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৮ মার্চ









