রংপুর
রংপুরে তামাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রংপুর, ০৮ মার্চ – রংপুর নগরীর হাজিরহাট রনচন্ডি এলাকায় তামাকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার রাত এগারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : গুজবে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরলো শিক্ষার্থীরা
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানা যাবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৮ মার্চ









