সস্ত্রীক টিকা নিলেন মির্জা ফখরুল

ঢাকা, ০২ মার্চ – করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগম এবং গাড়িচালক হেলাল উদ্দিনও তার সঙ্গেই এই ভ্যাকসিন নিয়েছেন।
সোমবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এই ভ্যাকসিন নেন। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : করোনায় একদিনে মৃত্যু ৬ হাজারের বেশি, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা
শুরুতে এই ভ্যাকসিন নিয়ে খুব একটা আগ্রহ না দেখালেও মির্জা ফখরুলের আগেই বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এই ভ্যাকসিন নিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এরই মধ্যে এই ভ্যাকসিন নিয়েছেন।
সূত্র : বাংলা ইনসাইডার
এন এ/ ০২ মার্চ









