বারিধারা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা, ১৭ নভেম্বর – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর অভিজাত বারিধারা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রের বরাতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, সকালের দিকে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার রোড-৯ এর ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে সাঈদ খোকনকে আটক করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে রাজধানীর গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র আরও জানিয়েছে, সাবেক এই মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এনএন/ ১৭ নভেম্বর ২০২৬







