শুরু হচ্ছে ঝংকার টিভি’র প্রতিভা সন্ধান Jhankar World Talent 2021

টরন্টো, ১৪ অক্টোবর- শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকার বিনোদন চ্যানেল ঝংকার টিভির বিশ্বব্যাপী প্রতিভা সন্ধান Jhankar World Talent 2021. বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী এবং বাঙালি বংশদ্ভূতেরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। বিজয়ীদের জন্য থাকছে লক্ষাধিক টাকা নগদ পুরষ্কারসহ অনেক আকর্ষণীয় পুরষ্কার। আগামী ১লা নভেম্বর ২০২০ থেকে অনলাইনে নাম তালিকাভূক্তি (রেজিষ্ট্রেশন) শুরু হবে। সংগীত, নৃত্য ও আবৃত্তি এই তিনটি বিভাগে ৬ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। তালিকাভুক্তি হওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২০।
কয়েকটি ধাপে বাছাই প্রক্রিয়া চলবে। প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবেন তাদেরকে একে একে টিভির পর্দায় বিচারকদের মুখোমুখি করা হবে। প্রতিটি পর্বে ৫০% ভোট থাকবে বিচারকদের এবং ৫০% ভোট থাকবে দর্শকদের। বিচারক এবং দর্শকদের ভোটে যারা উত্তীর্ণ হবেন তারা দ্বিতীয় রাউন্ডে যাবেন। এভাবে কোয়ার্টার ফাইন্যাল, সেমি ফাইন্যাল, এবং ফাইন্যাল অনুষ্ঠিত হবে। স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত (বাংলাদেশ, ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী) গুণী ব্যক্তিবর্গ বিচারকদের আসন অলঙ্কৃত করবেন। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট দেয়া হবে।
অংশগ্রহণকারীদের জন্য কিছু নিয়মাবলী:
ক) বিশ্বের যে কোন স্থান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।
খ) আবেদন করার সময় বয়স ৬ বছর থেকে ১৬ বছরের মধ্যে হতে হবে।
গ) আবেদনকারীর ছবি, পুরো নাম, পিতা-মাতার নাম এবং ফোন নম্বর, ইমেইল এড্রেসসহ পূর্ণ ঠিকানা দিতে হবে (একটি সরকারি পরিচয় পত্র সহ)।
ঘ) আবেদনকারী দু’টি বিষয়ের বেশি আবেদন করতে পারবেন না।
ঙ) আবেদনের সময় একেকটি বিষয়ের ১টি করে ভিডিও (৩ মিনিট থেকে ৪ মিনিট) পাঠাতে হবে। (মোবাইলে ভিডিও ধারণ করলে তা যেন ল্যান্ডস্কেপ মুডে রেকর্ড করা হয়।)
চ) রেজিষ্ট্রেশন ফি বাংলাদেশ/ভারত ৫০০ টাকা (অন্যান্য দেশ- ইউএস ২০ ডলার) **
ছ) আবেদন ফর্মের সাথে ফি পাঠানোর রশিদের স্ক্রিনশট পাঠাতে হবে।
জ) আবেদন পাঠানোর জন্য এই লিংক-এ ক্লিক করুন।
নিয়মাবলী ও আরও বিস্তারিত জানতে নিয়মিত চোখ রাখুন ঝংকার টিভির পর্দায়, দেশে বিদেশে পত্রিকায় (https://deshebideshe.com/) এবং ফেসবুক পেজ-এ https://www.facebook.com/deshebideshe.tv অথবা টেক্সট করুন উল্লিখিত যেকোন একটি হোয়াটসঅ্যাপ নম্বরে (+1 416 822 2023, +1 438 765 3918, +1 647 883 6862, +1 519 520 9658, +880 1833 989992, +91 876 895 4206)

উল্লেখ্য, ২০১৬ সালে দেশে বিদেশে’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কানাডায় প্রথমবারের মতো ট্যালেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। নগরীর সর্ববৃহৎ অডিটোরিয়াম মেট্টো টরন্টো কনভেনশন হলে আয়োজিত দু’দিন ব্যাপী এ জমকালো অনুষ্ঠানে বিচারক এবং দর্শকদের ভোটে টেলেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয় যৌথভাবে অঙ্কিতা কর্মকার ও সোহম চক্রবর্তী। দ্বিতীয় স্থান অধিকার করে শ্রেয়া সাহা এবং তৃতীয় স্থান দখল করে বড়ুয়া সিষ্টার্স তপশ্রী বড়ুয়া(তবলা) ও অর্পিতা বড়ুয়া(গান)।


আয়োজকরা জানান, এবারে নির্দিষ্ট কোনো ভূখন্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বব্যাপী আহবান জানানোর ফলে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
আয়োজকরা আরো জানান, এ আয়োজনের সাথে যেসব প্রতিষ্ঠান, সংগঠন, মিডিয়া এবং স্পন্সররা সহযোগী হিসেবে থাকবেন তাদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে। আগ্রহী প্রতিষ্ঠান সমূহকে worldtalent2021@jhankar.tv ই-মেইলে যোগাযোগ করতে আহবান জানানো হয়েছে।
** বাংলাদেশ থেকে ফি পাঠানোর মাধ্যম বিকাশ (+88 018 3398 9992); ভারত থেকে ফি পাঠানোর মাধ্যম ফোনপে/পেটিএম (+91 876 895 4206); এবং অন্যান্য দেশ থেকে ফি পাঠানোর মাধ্যম পেপল (jhankartv.bangla@gmail.com) অথবা ই-ট্র্যান্সফার করা যাবে।









