ঢালিউড

আঁচল-আজাদের ‘চিতকার’ শুরু

ঢাকা, ১৪ অক্টোবর- রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে মহরতের মাধ্যমে শুরু হল নতুন সিনেমা ‘চিতকার’ এর শুটিং। আহাদুর রহমানের গল্পে এবং ইয়াসির আরাফাত জুয়েল এর পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে ক্লিওপেট্রা ফিল্মস-এর ব্যানারে।

সাইকো থ্রিলার ধাঁচের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন এ কে আজাদ আদর ও চিত্রনায়িকা আঁচল। সিনেমাটির গানের সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ, সিনেমাটোগ্রাফী করছেন রুমন পাইকার এবং লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান।

নির্মাতা বলেন, ইচ্ছা ছিলো জমকালো অনুষ্টানের মাধ্যমে মহরত করার। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি। ‘চিতকার’ এ আজাদ এবং আঁচলের চরিত্রটি খুবই ডিফিকাল্ট। প্রায় এক মাস রিহার্সেল করিয়ে চরিত্রের সঙ্গে তাদেরকে মিলিয়েছি। এই সিনেমার মাধ্যমে আশা করছি দর্শকরা নতুন কিছু পাবে।

এ কে আজাদ আদর বলেন, আহাদ ভাই চমৎকার একটি গল্প লিখেছেন। আামার চরিত্রটি খুবই ডেঞ্জারাস। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি অসাধারণ মেকার। তার নির্দেশনায় আাশা করছি আমি নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। আর সেটা পারলে দর্শকদের জন্য বিশেষ কিছু হবে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন- নুসরাত ফারিয়ার নতুন গান এসে গেছে

আঁচল বলেন, এই সিনেমায় আমার জীবনের চ্যালেঞ্জিং একটি চরিত্র। এ ধরনের গল্পে কখনোই কাজ করিনি। এক কথায় বলতে পারি এখন পর্যন্ত আমার জীবনের সেরা কাজ হতে যাচ্ছে ‘চিতকার’। আমার বিশ্বাস বাংলাদের দর্শকরা নিরাশ হবে না।

‘চিতকার’ চলচ্চিত্রটিতে এ কে আজাদ আদর এবং আঁচল ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সুম্মিতা সিনহাসহ অনেকে।

আডি/ ১৪ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language