দক্ষিণ এশিয়া

তেহরানে চার দেশের নিরাপত্তা বৈঠকে অগ্রগতির ইঙ্গিত, সমাধানের আশা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসলামাবাদ,২৭ অক্টোবর-তেহরানে অনুষ্ঠিত চার দেশের বৈঠক নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, আঞ্চলিক পরিস্থিতি ও যুদ্ধ বন্ধের বিষয়ে নিরাপত্তা-সংক্রান্ত আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনাও দেখা যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের কর্মকর্তাদের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত চার দেশের নিরাপত্তা বৈঠকটি আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা, উত্তেজনা কমানো এবং যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার একটি সুযোগ ছিল।

তিনি জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আলোচনায় অগ্রগতির কিছু লক্ষণ দেখা গেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে।

শান্তি প্রতিষ্ঠায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ চলমান উত্তেজনা নিরসন করে একটি সমাধানে পৌঁছাতে সহায়তা করবে।

এস এম/ ২৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language