জাতীয়

অটোগ্যাসের দাম বাড়ল, প্রতি লিটারে নতুন দাম ৮৪ টাকা

অটোগ্যাস

ঢাকা, ০৪ অক্টোবর-এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি ৮৪ টাকা করা হয়েছে। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

এদিকে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

এস এম/ ০৪ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language