জাতীয়

ঢাকা ও আশপাশে আজ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বজ্রসহ বৃষ্টি

ঢাকা, ১২ সেপ্টেম্বর- ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। আর আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language