জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

ঢাকা, ১৯ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এই সভার কার্যক্রম শুরু হয়।
সভায় দেশের বিভিন্ন উন্নয়ন সংশ্লিষ্ট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভার কার্যক্রম শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
সেখানে গৃহিত সিদ্ধান্তসমূহ ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









