জাতীয়

ডিএমপির ১২ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের বদলি

ঢাকা, ৭ আগস্ট – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের ১২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই রদবদল কার্যকর করা হয়েছে। আদেশের তথ্য অনুযায়ী, ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে পিঅ্যান্ডআর বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে এবং সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের পেট্রোল কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে এবং ট্রাফিক মিরপুর বিভাগের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম পশ্চিম বিভাগে এবং মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন নিরাপত্তা-১ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালিকায় আরও রয়েছেন নুসরাত ইয়াসমিন তিসা, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাকিলুর রহমান। তাদের যথাক্রমে ট্রাফিক মিরপুর বিভাগ, গুলশান বিভাগ ও গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয় যে, বদলিকৃত কর্মকর্তাদের তাদের বর্তমান দায়িত্ব হস্তান্তর করে দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এস এম/ ৭ আগস্ট ২০২৬


Back to top button